এখন টি-টোয়েন্টি সিরিজে প্রমাণের অপেক্ষা
তৃতীয় ওয়ানডে চলাকালে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলন করছিলেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, রিপন মণ্ডল, পারভেজ হোসেন ও শেখ মাহেদি ছিলেন অনুশীলনে। সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ওই অনুশীলন দেখে মনে হচ্ছিল, টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লক্ষ্য শুধু জয় নিশ্চিত করা। আগামী ২৭ এপ্রিল থেকে সেই সিরিজ শুরুর আগে আজ ও আগামীকাল অনুশীলনের সুযোগ পাচ্ছে লাল-সবুজ প্রতিনিধিরা। সেখানে নিজেদের প্রস্তুত করে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণায় খানিকটা সাহসী ভূমিকা দেখিয়েছে নির্বাচক প্যানেল। দলের গুরুত্বপূর্ণ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে রাখা হয়নি স্কোয়াডে। তাদের বদলি হিসেবে ডাক পেয়েছেন রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। অভিজ্ঞ হিসেবে স্কোয়াডে আছেন শুধুই শরিফুল ইসলাম। মূলত পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মোস্তাফিজ ও তাসকিনকে রাখা হয়নি এ সিরিজে।[TECHTARANGA-POST:283]বোলিং অর্ডারে পরিবর্তন এলেও ব্যাটিং লাইনআপ আছে একই। তানজিদ তামিম-সাইফ হাসানরা আছেন ওপেনিংয়ে। লিটন দাস-তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারীরা আছেন স্কোয়াডে। বোলিং নিয়ে সাহস দেখালেও ব্যাটিং লাইনআপ নিয়ে এখনই ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। বরং এই ব্যাটিং লাইনআপকে আরো কিছুদিন সময় দিতে চায় তারা।পুরোনো ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী কে হবেনÑসেটাই এখন প্রশ্ন! সাইফ হাসান, নাকি অধিনায়ক লিটন দাস নিজে খেলবেন ওপেনিংয়ে। সবকিছুই জানা যাবে প্রথম টি-টোয়েন্টির দিন আগামী সোমবার। তবে এর আগে আজ ও কাল নিজেদের প্রস্তুতিটা দারুণভাবে নেওয়ার চেষ্টায় থাকবে লাল-সবুজ প্রতিনিধিরা।[TECHTARANGA-POST:276]নিজেদের প্রস্তুত করার অপেক্ষায় থাকা বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড একরকম অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত দুদলের ২০ দেখায় মাত্র চার জয় পেয়েছে বাংলাদেশ দল। ১৫ ম্যাচেই মাঠ ছেড়েছে হার নিয়ে। পরিসংখ্যানের পাতায় কিউইদের বিপক্ষে নিজেদের এখন সামনে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। সে সুযোগটা কাজে লাগাতে পারে কি না লাল-সবুজ প্রতিনিধিরাÑসেটাই এখন দেখার অপেক্ষা! নতুন বোলিং স্কোয়াডের সঙ্গে পুরোনো বোলিং লাইনআপের মিশ্রণ হয়তো বাংলাদেশকে সে সুযোগটা দেবে!