সার্চটুডে

বার্সেলোনাকে আতিথ্য দেওয়ার আগে পাঁচ গোলের ঝড়ে শীর্ষে সাবাহ, কোচ দিলেন হুঙ্কার

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে আতিথ্য দেবে সাবাহ। তার আগে ক্লাবটি সুমগাইতের বিপক্ষে ৫-১ গোলে জিতে আজারবাইজান লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। বড় জয়ে আত্মবিশ্বাসে ভরপুর স্বাগতিক দলটি কাতালান জায়ান্টদের জন্য দিয়ে রেখেছে কঠোর সতর্কবার্তা।

স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে সাবাহ। এর জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে তারা। যার শুরুটা হয়েছে দীর্ঘ বিশ্রামের মাধ্যমে। সেই সঙ্গে শীর্ষস্থানীয় লিগে সুমগাইতের বিপক্ষে তাদের হোম ম্যাচটি এগিয়ে এনে শুক্রবার আয়োজন করে।

ম্যাচ জয়ের পর সাবাহর কোচ ভালদাস দামব্রাউস্কাসকে বার্সেলোনা ম্যাচ নিয়ে বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আমরা একটি চমৎকার গল্প লেখার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স লিগ তো উপভোগ করার জন্যই তৈরি।’

তিনি আরও যোগ করেন, তার দল এই ম্যাচে কেবল প্রতিপক্ষের কাছে হার মেনে নেওয়ার মানসিকতা নিয়ে নামবে না। বরং তারা ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

সাবাহ তাদের ৮,৭০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব মাঠ ব্যাংক রেসপুব্লিকা অ্যারেনা ছেড়ে খেলবে ৬৮,৭০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বাকু অলিম্পিক স্টেডিয়ামে। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাবাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বার্সেলোনাকে আতিথ্য দেওয়ার আগে পাঁচ গোলের ঝড়ে শীর্ষে সাবাহ, কোচ দিলেন হুঙ্কার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x