সার্চ টুডে

রাজধানীতে মাটির সুরের বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত গান, নৃত্য ও আবৃত্তিতে মুগ্ধ দর্শক

কচিকাঁচার মিলনায়তনে ‘মাটির সুর’-এর বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতির আবহে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ কচিকাঁচার মিলনায়তন-এ অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংগীত সন্ধ্যা ও নৃত্যানুষ্ঠান। “মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ”-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশনা এবং গুণীজনদের উপস্থিতিতে পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলায়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রখ্যাত গীতিকার সৈয়দ মাহবুবুর রশিদ-এর রচিত গান। সুরেলা কণ্ঠে গানগুলো পরিবেশন করেন কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন। প্রতিটি পরিবেশনাই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং মিলনায়তনে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ।

এছাড়া নৃত্যশিল্পী ঊর্মী হোম রায়-এর নান্দনিক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আবৃত্তি, সংগীত ও নৃত্যের সম্মিলিত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী ও উপভোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের কবি ইমরোজ সোহেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও অভিনেতা এবি এম সোহেল রশিদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি, লেখক ও সংগঠক আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক অরুনা বেগম এবং কবি, লেখক ও সংগঠক বেল্লাল হাওলাদার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটি-এর চেয়ারম্যান ড. নজরুল ইসলাম তামিজি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও গীতিকার লাবণ্য সীমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কবি রলি আক্তার।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, কবি-সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে মিলনায়তনটি ছিল উৎসবমুখর। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতির চর্চা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কচিকাঁচার মিলনায়তনে ‘মাটির সুর’-এর বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে