বরগুনার বেতাগীতে কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে ২০২৬ খ্রিষ্টাব্দে বেতাগী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল আলোচকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন:
গেস্ট অব অনার: জনাব সি.এম. রেজাউল করিম (অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যোন), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনা)।
গেস্ট অব অনার: জনাব মো: শাহজাহান কবির (সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, বেতাগী, বরগুনা)।
মূল আলোচক: জনাব অনিমেষ বালা (উপজেলা কৃষি অফিসার (অঃ দাঃ), বেতাগী, বরগুনা)।
সভাপতি: জনাব মুহ. সাদ্দাম হোসেন (উপজেলা নির্বাহী অফিসার, বেতাগী, বরগুনা)।
বিশেষ অতিথি: জনাব কামাল হোসেন খান (সভাপতি, বেতাগী প্রেসক্লাব) এবং জনাব সাইদুল ইসলাম মন্টু (সাবেক সভাপতি, বেতাগী প্রেসক্লাব)।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহ. সাদ্দাম হোসেন বলেন, "বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে 'পার্টনার' প্রকল্প মাঠপর্যায়ে অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখছে।"
মূল আলোচক উপজেলা কৃষি অফিসার জনাব অনিমেষ বালা আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক কৃষক ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কৃষকদের মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও সবুজ ক্যাপসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মতামত