সার্চটুডে

কুর্দিস্তানের সীমান্ত ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরাক সরকার

ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিংয়ের প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেল পাচার নিয়ে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে লাখ লাখ ডলারের তেল চুরির অভিযোগ উঠেছে। তবে গোষ্ঠীটি এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুর্দিস্তান অঞ্চলের চারটি প্রদেশে কুর্দি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনার দায়িত্বও ইরাকের তেল মন্ত্রণালয়ের হাতে দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তেলজাত পণ্য পাচারের ঘটনা যথাযথভাবে তদন্ত ও অনুসরণে ব্যর্থতার অভিযোগে কিরকুক অপারেশনস কমান্ডার এবং কিরকুকের পুলিশপ্রধানকেও বরখাস্ত করা হয়েছে।

নতুন নির্দেশনায় কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে (কেআরজি) তেল রপ্তানির অনুমতিপত্র দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখন থেকে শুধু ইরাকের তেল মন্ত্রণালয় তেল রপ্তানির অনুমতি দিতে পারবে।

এ সিদ্ধান্তের ফলে কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত ব্যবস্থাপনা ও তেল রপ্তানির ওপর ইরাকের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।

বিষয় : ইরান সরকার কুর্দিস্তান তেল্কক্ষেত্র

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কুর্দিস্তানের সীমান্ত ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরাক সরকার

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সব সীমান্ত ক্রসিংয়ের প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেল পাচার নিয়ে তদন্তের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে লাখ লাখ ডলারের তেল চুরির অভিযোগ উঠেছে। তবে গোষ্ঠীটি এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুর্দিস্তান অঞ্চলের চারটি প্রদেশে কুর্দি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্রগুলোর ব্যবস্থাপনার দায়িত্বও ইরাকের তেল মন্ত্রণালয়ের হাতে দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তেলজাত পণ্য পাচারের ঘটনা যথাযথভাবে তদন্ত ও অনুসরণে ব্যর্থতার অভিযোগে কিরকুক অপারেশনস কমান্ডার এবং কিরকুকের পুলিশপ্রধানকেও বরখাস্ত করা হয়েছে।

নতুন নির্দেশনায় কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে (কেআরজি) তেল রপ্তানির অনুমতিপত্র দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখন থেকে শুধু ইরাকের তেল মন্ত্রণালয় তেল রপ্তানির অনুমতি দিতে পারবে।

এ সিদ্ধান্তের ফলে কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত ব্যবস্থাপনা ও তেল রপ্তানির ওপর ইরাকের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x