সার্চটুডে

ত্যাগের কি সত্যিই কোনো মূল্য নেই? আব্দুল্লাহ আল মিসবাহর কলমে ‘ক্ষমতা’

ছবি: আব্দুল্লাহ আল মিসবাহ

রাজনীতির ক্ষমতার বলয়ে পুরোনো সহযোদ্ধাদের উপেক্ষা, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন আর জমে থাকা অভিমানের এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে আব্দুল্লাহ আল মিসবাহর লেখা ‘ক্ষমতা’ শিরোনামের কবিতায়। সমসাময়িক রাজনৈতিক বাস্তবতার নানা অনুভূতি তিনি তুলে ধরেছেন কাব্যিক শব্দে। বিশেষ করে কবিতার শেষের প্রশ্ন - ‘ত্যাগের কি সত্যিই কোনো মূল্য নেই?’ পাঠকের মনে গভীর ভাবনার জন্ম দেয়।

শিরোনাম: ক্ষমতা
লেখা: আব্দুল্লাহ আল মিসবাহ

দু-গালে মেখে নিও ক্ষমতার নীল অপমান,
যে স্বপ্নগুলো কেড়ে নিয়েছে প্রহরী।
যত দূরে সরিয়ে দিয়েছ পুরোনো সহযোদ্ধাদের,
তত দূরে সরে গেছে রাজনীতির অন্তরীণ কবি।
মিছিলের দিন, স্লোগানের রাত,
সবই আজ স্মৃতির বিবর্ণ দেয়াল।
যে কর্মী বুক পেতে আগলে রেখেছিল তোমার জান
তার নামটুকুও আজ বড় অচেনা, বেমানান।

যে আজীবন তোমাদের জন্য রঙ জমিয়েছে,
তাকে উপহার দিয়েছ নির্বাসন।
কত আলগোছে তার স্বপ্নের জানাজা পড়েছ,
কত নিঃশব্দে মুছে দিচ্ছো তার অবদান।
অযত্নে পড়ে থাকা কর্মীর বুকের ভেতর কেমন; তা জানো?
আজও একটা লাল গোলাপ ফুটে আছে।
সে গোলাপ তার পদ চায় না, ক্ষমতাও আর চায় না
শুধু জানতে চায়, ত্যাগের কি সত্যিই কোনো মূল্য নেই?

শেষ কথা: ক্ষমতার চেয়ারে বসা মানুষ হয়তো সময়ের সঙ্গে অনেক কিছু ভুলে যান, কিন্তু রাজপথে পাশে থাকা মানুষের ত্যাগ ও ভালোবাসা কখনো মুছে যায় না। আব্দুল্লাহ আল মিসবাহর এই লেখায় ফুটে উঠেছে সেই অব্যক্ত অভিমান, স্বীকৃতির প্রত্যাশা আর ত্যাগের মূল্যায়ন না পাওয়ার এক নীরব বেদনা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ত্যাগের কি সত্যিই কোনো মূল্য নেই? আব্দুল্লাহ আল মিসবাহর কলমে ‘ক্ষমতা’

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x