ভ্রমণ হলো নিজেকে নতুনভাবে জানার একটি উপায়।
আজকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের একটি স্মৃতিময় ঘটনা বলবো। দিনটি ছিলো ২৩ সেপ্টেম্বর ২০২৬। আমরা আমাদের বিভাগ থেকে শিক্ষা সফরের আয়োজন করি কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার লতাচাপলী ইউনিয়নে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত একটি প্রাকৃতিক সৈকত। এটি পটুয়াখালী জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে। আমাদের বিভাগের সিনিয়র ভাইরা আমাদের সকলকে বললো সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকতে। যেই বলা সেই কাজ। আমি যেহেতু বাগেরহাট থেকে যাওয়া আসা করি তাই আমিও রওনা দিয়ে দিলাম। পৌঁছাতে পৌঁছাতে বেজে গেলো সন্ধ্যা ৮ টার মতোন। গিয়ে দেখি অনেকে চলে এসেছে এবং অনেকে আসতেছে।
একসময় যখন দেখলাম একটা কোসমেটিক্সের দোকানের সামনে আমাদের বিভাগের জুনিয়ররা দাঁড়িয়ে আছে। ওদের দেখে ভালো লাগলো যে ওরা সবাই কত্তো আগ্রহী, আর হবেই না কেন, বিশ্ববিদ্যালয়ে এসেছে কেবল ২ মাস হতে চললো। এসেই এমন একটি আয়োজন সত্যি ওদের ভাগ্যবান বলতে হয়। তার ঠিক পাশে" চা- তরঙ্গ " দোকানের নিচে দেখলাম আমাদের কয়েকজনের ব্যাগ এবং কিছু সংখ্যক বন্ধু কেউ দাঁড়িয়ে কেউ বসে অপেক্ষা করছে সবাই কখন আসবে। একটু পর দেখলাম হঠাৎ বৃষ্টি নামলো। তারপর অনেকের আসতে দেরি হলো। তারপর বৃষ্টি যখন থামলো দেখি আমার ইমিডিয়েট সিনিয়র ভাই এবং আপুরা সবাই এক এক করে আসছে শুরু করল, এভাবে এক পর্যায়ে আমার সকল বন্ধু এবং বড় ভাই, বড় আপু সবাই ক্যাম্পাসে জড়ো হতে থাকলাম। ততক্ষণে রাত ১২ টা অতিক্রম করে পরের দিন অর্থাৎ ২৪ তারিখ হয়ে গেলো। বাস এসেছে ২ টায়, আমরা সর্বমোট ৯৬ জন। সকলে বাসে উঠলাম। বাস ছাড়ার পর আমরা সবাই বাসে মিউজিক বক্সে গান শুনতে শুনতে এবং তার সাথে গলা মিলিয়ে চলতে থাকলাম। একটা পর্যায়ে বাস কিছু সময়ের জন্য বিরতি নিলো সেখান থেকে আমরা সকলে হালকা নাস্তা করে নিলাম। তারপর যখন আমরা বাসে উঠতে থাকলাম তখন আমাদের বিভাগের সভাপতি সম্মানিত বদরুল ইসলাম স্যার আমাদের সবাইকে বাসে যাওয়ার পথে চিপস কিনে দিলেন। ততক্ষণে আমার শরীর খুব ক্লান্ত। দীর্ঘ ৩ ঘন্টা আমরা বাসে মজা করতে করতে গেছি। আমার এবং আমার বন্ধু মুক্তার গলা একদম খাঁটি বাংলায় বললে ১২ টা বেজে গেছে। গলা ছেড়ে গাইতে গাইতে কথা বলতেও কষ্ট হচ্ছে। যাত্রা পথে কখন যে ঘুমিয়ে গেলাম সেটা আর মনে করতে পারছি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি পৌঁছে গেছি।
আমরা সবাই আমাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে নামলাম। হোটেল থেকে রুমের চাবি নিয়ে যখন রুমে গেলাম তখন বিছানা, বালিশ দেখে মন চাইছিলো যেনো একটু বিশ্রাম করি। হঠাৎ মনে হলো ভ্রমণে আসছি, বিশ্রাম করা চলবে না। বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়লাম । আমাদের উদ্দেশ্য সমুদ্র সৈকত। ততক্ষণে সকাল ৭ টা বাজে। সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে পড়ল, গতবছর এক ভাইয়ের সাথে এসেছিলাম । তখন আমার পরিস্থিতি ছিলো একরকম। এইবার এসেছি বিশ্ববিদ্যালয়ের বিভাগের সকলের সাথে, সঙ্গে আছেন দুই জন সম্মানিত শিক্ষক মহোদয়। তারপর কিছুক্ষণ পর আমরা সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে সকালের খাবার খেতে। খাবার শেষ করে সকলে হোটেলে গেলাম। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর, আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমরা সমুদ্রে গেলাম। শিক্ষকদের সাথে ছবি তুলতে থাকলাম। অনেকে দেখলাম ভিডিও করছে।
আমাদের সম্মানিত শিক্ষক বদরুল স্যার আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে ছবি তুলতে হবে, ইশারা করে দেখিয়ে বলল, এই পোজে ছবি তুলো। তারপর একজন ক্যামেরা ম্যানকে হায়ার করে আমরা সবাই ছবি তুলতে থাকলাম। একপর্যায়ে আমরা সবাই লাফ দিয়ে ছবি তুলতে থাকলাম। তারপর ছবি দেখার পরে মনে হচ্ছে পোজটা ছিলো যেমন খুশি তেমন লাফাও। ছবি তুলা শেষে আমরা সকলে রেস্টুরেন্টে গেলাম দুপুরের খাবার খেতে। খাবার শেষে হোটেলে গিয়ে ফ্রেশ হলাম। একটু পর আবার নতুন উদ্যমে বেরিয়ে গেলাম খেলার সামগ্রী সঙ্গে নিয়ে। শিক্ষা সফরে এসেছি সমুদ্রে খেলার আয়োজন হবে না এমন চিন্তাও করা যায় না। পরে আমরা খেললাম, খেলায় আমাদের ইমিডিয়েট সিনিয়র আপুরা IR-09 দড়ি টানাটানিতে প্রথম হয়েছে এবং সেই একই খেলায় আমার বন্ধুরা অর্থাৎ আমার ব্যাচের সকলে IR-10 দড়ি টানাটানিতে প্রথম স্থান অধিকার করেছে।
তারপর আমরা সবাই সমুদ্রে একসঙ্গে কিছুসময় অতিবাহিত করারপর সবাই আলাদা আলাদা গ্রুপ করে ঘুরতে শুরু করলাম। সমুদ্রের শীতল হাওয়ার অনুভূতি হৃদয়ের সব কষ্ট দূর করে, প্রশান্তি এনে দিয়েছে । ঘোরাঘুরি শেষ করে রাতে রেস্টুরেন্টে খেতে গিয়ে দেখি ম্যানুতে আছে কোড়াল মাছের বারবিকিউ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে সমুদ্রে গেলাম। তারপর হোটেলে গিয়ে ঘুমিয়ে গেলাম। যেহেতু গতকাল সারাদিন একটা ধকল গিয়েছে। ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার। সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে প্রতিবারের মতোই চলে গেলাম খাবার খেতে। খাবার খাওয়া শেষে টমটমে করে বিভাগের সকলে মিলে চলে গেলাম ঝাউবনে।
সেখানে গিয়ে সমুদ্রের পাশে আমরা কয়েকজন দোলনায় দোল খেতে থাকলাম। সমুদ্রের মধ্যে আমার বন্ধু অনিক দেখলাম একটা বড়ো বোয়াল মাছ ধরেছে। সেখান থেকে আমরা সোজা চলে গেলাম দুপুরের খাবার খেতে। খাবার শেষে হোটেলে বিশ্রাম নিতে গেলাম। হালকা বিশ্রাম শেষ করে সবাই চলে গেলাম তিন নদীর মোহনায়। সেখানে গিয়ে দেখি কী অপূর্ব দৃশ্য। সামনে এগুলে সুন্দরবন। সেখানে আমরা কিছু স্মৃতি কুড়ালাম। সেখানে আমরা যারা IR-10 ব্যাচের তারা কয়েটা ভিডিও বানালাম। যাতে স্মৃতি হয়ে থাকে এগুলো সবসময়। সেখান থেকে ফিরে, সকলে সমুদ্রের সামনে অপেক্ষা করতে থাকলাম আমাদের স্যারের জন্য। তিনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। অতঃপর তিনি আসলেন।
এসে বললেন, তোমরা তোমাদের মতো করে কিছু কেনা কাটা করো। তবে অবশ্যই তোমরা সকলে গ্রুপ করে চলাফেরা করবে। স্যারের এই কথার পর আমরা সকলে চলে গেলাম, যে যার মতো গ্রুপ তৈরি করে। সবাই কিছু টুকটাক কেনাকাটা করলো। কেনাকাটা শেষে সবাই রাতের খাবার খেতে গেলাম। ডিনার শেষে সবাই হোটেলে গেলাম। বাস ছাড়তে ছাড়তে ১২ টা বাজবে ততক্ষণে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করলাম। অতঃপর যখন বাস ছাড়লো, ঘুমে কিছু মনে নেই। স্বপ্নে শুধু ভ্রমণের দৃশ্যগুলো চোখের সামনে ভাসছিল। ঘুম ভাঙলো ক্যাম্পাসে এসে। পরিশেষে একটাই কথা, সফরের ম্যানেজিং দায়িত্বে যারা ছিলেন সকলের প্রতি শ্রদ্ধা, এতসুন্দর ভাবে শিক্ষা সফর আয়োজন করার জন্য। ভ্রমণ দেহ ক্লান্ত করতে পারে কিন্তু মন না।
তৌফিকুর ইসলাম শিশির
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
সেশন :২০২৪-২৫
কার্যনির্বাহী সদস্য,বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,গোবিপ্রবি শাখা
মতামত