সার্চটুডে

নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা

নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যখন সকালের বাসটা এসে থামল, তখনও জানতাম না এই চার ঘণ্টার যাত্রাই আমার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। হাতে ব্যাগ, কিছু বই আর বুকভরা স্বপ্ন নিয়ে নেমে পড়লাম নতুন জায়গা, নতুন শহরে।

গেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল হাদি চত্বর। যেন ’২৪-এর জুলাই আবারও জেগে উঠল মনের গহিনে। মনে পড়ে গেল ১২ ডিসেম্বরের সেই বিষণ্ন দিনের কথা, যেদিন গুলি এসে বিদ্ধ হয়েছিল হাদি ভাইয়ের বুক।

কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ব্যস্ততা দেখলাম। কারও ক্লাসে যাওয়ার তাড়া, কারও বাড়ি ফেরার, আবার কেউবা ক্যাম্পাসের সৌন্দর্যে মগ্ন।

আমার অনুষদ কোন দিকে জানতে এক ভাইকে জিজ্ঞেস করলাম,

“ভাই, একাডেমিক ভবনটা কোন দিকে?”

ভাইটি নিজের ভাষায় কিছু একটা বললেন। একটি কথাও বুঝলাম না। আমার অসহায় মুখ দেখে হাতের ইশারায় রাস্তা দেখিয়ে দিলেন।

ভাষা বুঝিনি, কিন্তু আন্তরিকতাটা ঠিকই বুঝেছিলাম।

ক্লাসে গিয়ে চারপাশে তাকাতেই শুনলাম নানা রকম বাংলা। কেউ নীলফামারীর টানে, কেউ রাজশাহীর মধুর কণ্ঠে, কেউ ঢাকাইয়া ভাষায় কথা বলছে। একই ভাষা, অথচ কত রকম তার রূপ!

প্রথম ক্লাসেই রাকিবের সঙ্গে পরিচয়। সে রাঙামাটির পাহাড়ি এলাকার ছেলে। তার আঞ্চলিক ভাষার অনেক কথাই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে গেল সপ্তম শ্রেণির কথা।

তখন নীলফামারীর গ্রাম ছেড়ে নারায়ণগঞ্জে নতুন স্কুলে ভর্তি হয়েছি। সঙ্গে বন্ধু মেহেদী। একদিন পেছন থেকে ফেরদৌস নামের এক ছেলে আমাদের ঘুষি মেরে বসে। বিচার দিতে গিয়ে রুনা ম্যাডামকে বলেছিলাম,

“ফেরদৌস হামাক হাকাউ ঘুসি মারছে।”

ম্যাডাম আমাদের কথা বুঝতে পারেননি। সেদিন শুধু ভাষা না বোঝার কারণে নিজের কথাটুকুও ঠিকভাবে বোঝাতে না পারার কষ্টটা অনুভব করেছিলাম।

আজ রাকিবের কথা শুনে সেই স্মৃতিই আবার মনে পড়ল।

এরপর দিনাজপুর, গাজীপুর, রংপুরসহ নানা জেলার বন্ধুদের সঙ্গে পরিচয় হলো। ভাষার পাশাপাশি জানলাম বিভিন্ন জেলার খাবার, সংস্কৃতি ও ঐতিহ্য। একদিন প্রায় ৩০ জেলার বন্ধুদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করলাম।

তখন মনে হলো-বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, মানুষ ও সংস্কৃতিকে জানারও এক বিশাল পাঠশালা।

একই ভাষা, ভিন্ন উচ্চারণ; একই দেশ, ভিন্ন সংস্কৃতি-তবুও আমরা সবাই একই ছাদের নিচে।

আর এভাবেই নতুন জায়গা, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে বিশ্ববিদ্যালয় আমার জীবনের নতুন এক অধ্যায় যাত্রা শুরু হলো। 

নাম: মোঃ আরমান হোসেন 

বিভাগ: টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট 

সেশন: ২০২৫-২০২৬

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নতুন জায়গা, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা
0:00 0:00
1.0x