সার্চটুডে

বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেনের হাতে ঋণের চেক পেলেন নন্দীগ্রামের ২ কৃষক

ছবি: সার্চটুডে

নন্দীগ্রাম ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় ২ জন ঋণগ্রহীতার মাঝে মোট ২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গত ২৩ নভেম্বর (সোমবার) দুপুর ২টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ হলরুমে (ভদ্রাবতী) আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯ বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। তিনি উপকারভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন।

​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার এবং সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

​পাশাপাশি উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক ওমর ফারুকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেনের হাতে ঋণের চেক পেলেন নন্দীগ্রামের ২ কৃষক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x