সার্চ টুডে

কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক “ভূমি সেবা মেলা ২০২৬”।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

 পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরাসরি পরামর্শ ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

বিষয় : কালিয়া কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন কালিয়া

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় শুরু হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক “ভূমি সেবা মেলা ২০২৬”।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ই-নামজারি ও অনলাইনভিত্তিক বিভিন্ন ভূমি বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।

 পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরাসরি পরামর্শ ও সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে