সার্চ টুডে

গোপালগঞ্জে স্বচ্ছ নিয়োগে পুলিশের চাকরি পেলেন ২২ তরুণ-তরুণী, খরচ মাত্র ১২০ টাকা

গোপালগঞ্জ  জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও একাধিক ধাপের পরীক্ষার মাধ্যমে ২২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের এই নিয়োগ প্রক্রিয়ায় জেলার প্রায় ১ হাজার ২০০ চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক মূল্যায়ন এবং মৌখিক পরীক্ষার ধাপ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মো. হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাত্র ১২০ টাকা সরকারি ফিতে পুলিশের চাকরিতে সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নির্বাচিত প্রার্থী ও তাদের স্বজনরা। তাদের দাবি, কোনো ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন ছাড়াই পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “যোগ্যতা ও মেধার ভিত্তিতেই তোমরা এই সুযোগ অর্জন করেছো। ভবিষ্যতে সততা, দায়িত্ববোধ ও মানবিকতা নিয়ে দেশের মানুষের সেবায় কাজ করতে হবে।”

জেলা পুলিশের এমন ঘুষ ও তদবিরমুক্ত নিয়োগ কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ।

বিষয় : গোপালগঞ্জে স্বচ্ছ নিয়োগে পুলিশের চাকরি পেলেন ২২ তরুণ-তরুণী, খরচ মাত্র ১২০ টাকা গোপালগঞ্জ জেলা পুলিশ

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গোপালগঞ্জে স্বচ্ছ নিয়োগে পুলিশের চাকরি পেলেন ২২ তরুণ-তরুণী, খরচ মাত্র ১২০ টাকা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জ  জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই ও একাধিক ধাপের পরীক্ষার মাধ্যমে ২২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের এই নিয়োগ প্রক্রিয়ায় জেলার প্রায় ১ হাজার ২০০ চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক মূল্যায়ন এবং মৌখিক পরীক্ষার ধাপ শেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

গোপালগঞ্জ পুলিশ লাইন্সের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মো. হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাত্র ১২০ টাকা সরকারি ফিতে পুলিশের চাকরিতে সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন নির্বাচিত প্রার্থী ও তাদের স্বজনরা। তাদের দাবি, কোনো ধরনের তদবির কিংবা আর্থিক লেনদেন ছাড়াই পুরো নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “যোগ্যতা ও মেধার ভিত্তিতেই তোমরা এই সুযোগ অর্জন করেছো। ভবিষ্যতে সততা, দায়িত্ববোধ ও মানবিকতা নিয়ে দেশের মানুষের সেবায় কাজ করতে হবে।”

জেলা পুলিশের এমন ঘুষ ও তদবিরমুক্ত নিয়োগ কার্যক্রমকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে