সার্চ টুডে

বাংলাদেশ প্রেস কাউন্সিল সনদ পেলেন দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল কর্তৃক “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করে সনদ অর্জন করেছেন আরজেএফ সিনিয়র যুগ্ম মহাসচিব ও আরজেএফ নড়াইল জেলা কমিটির সভাপতি এবং দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল।

২০ মে বুধবার অনুষ্ঠিত উক্ত সেমিনার ও কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের নিজেদের অধিকার (Jurisdiction) ও সীমাবদ্ধতা (Limitation) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেইসাথে সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

এসময়ে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর সদস্য ৬০জন সাংবাদিক অংশ নেন।

বিষয় : বাংলাদেশ প্রেস কাউন্সিল সনদ পেলেন দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল প্রেস কাউন্সিল বাংলাদেশ প্রেস কাউন্সিল

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাংলাদেশ প্রেস কাউন্সিল সনদ পেলেন দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল কর্তৃক “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করে সনদ অর্জন করেছেন আরজেএফ সিনিয়র যুগ্ম মহাসচিব ও আরজেএফ নড়াইল জেলা কমিটির সভাপতি এবং দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল।

২০ মে বুধবার অনুষ্ঠিত উক্ত সেমিনার ও কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের নিজেদের অধিকার (Jurisdiction) ও সীমাবদ্ধতা (Limitation) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেইসাথে সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

এসময়ে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর সদস্য ৬০জন সাংবাদিক অংশ নেন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে