সার্চ টুডে

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

তুলসী গ্যাবার্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আগামী ৩০ জুন তিনি পদ থাছবেন। শুক্রবার (২২ মে) নিজের এক্স অ্যাকাউন্টে তিনি তার পদত্যাগপত্র পোস্ট করেছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, তার ওপর ট্রাম্পের বিশ্বাস এবং দেড় বছর জাতীয় গোয়েন্দা পরিচালকের কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।

সম্প্রতি তার স্বামীর বিরল বোন ক্যান্সার ধরা পড়াকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তুলসী গ্যাবার্ড।

তুলসী গ্যাবার্ডের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘দুর্ভাগ্যবশত, চমৎকার কাজ করার পর তুলসী গ্যাবার্ড ৩০ জুন প্রশাসন ছেড়ে যাচ্ছেন।’

রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড ২০২৫ সাল থেকে জাতীয় গোয়েন্দার অষ্টম পরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত আট বছর তিনি ডেমোক্র্যাট দল থেকে কংগ্রেসম্যানের দায়িত্ব পালন করেন।

এর আগে গত মার্চে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ থেকে তুলসী গ্যাবার্ডকে সরিয়ে দেওয়া উচিত কি না, সে বিষয়ে নিজের মন্ত্রিসভার সদস্যদের কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুলসী গ্যাবার্ডকে নিয়ে ট্রাম্পের অসন্তোষের কারণ ছিলো- তিনি এক সাবেক সহকারীকে সুরক্ষা দিয়েছেন, যিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের যুক্তিকে খাটো করে দেখেছিলেন। তখন থেকেই তার এই পদে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৩ মে ২০২৬

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে