সার্চ টুডে

কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে এবার ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে সদর উপজেলার গোপাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মজরুল আলম। গ্রেপ্তারকৃতরা হলেন সালমান শাহ (৩২) ও আলী হোসেন।

পুলিশ জানায়, ঘটনার সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মজরুল আলম, ধর্ষণের অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন ভুক্তভোগীর দূরসম্পর্কের চাচা। ওই ব্যক্তির মাধ্যমে আরেক অভিযুক্তের সঙ্গে কিশোরীর পরিচয় ও যোগাযোগ তৈরি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, ঘটনাটি প্রেমঘটিত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৩ মে ২০২৬

কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে