খুব অল্প বয়স থেকেই সাজগোজ আর মেকআপের জগৎ তাকে টানত। অন্যরা যেখানে এটাকে শখ হিসেবে দেখেছে, নাহিদ সেখানে দেখেছেন নিজের ভবিষ্যৎ।
নাহিদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুরে। তার জন্ম মালয়েশিয়ায় হলেও ছোটবেলা থেকেই তিনি ঢাকায় বড় হয়েছেন।
শুরুটা সহজ ছিল না, তবে আগ্রহ আর চর্চা তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়েছে এই পেশায়। সময়ের সঙ্গে নিজের দক্ষতা বাড়িয়েছেন, বিভিন্ন লুক ও স্টাইল নিয়ে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি নিয়মিত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং পরিচিতিও পাচ্ছেন।
পেশাগত দক্ষতা বাড়াতে মেকআপের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন নাহিদ। পাশাপাশি অর্জন করেছেন একাধিক সার্টিফিকেট। এখানেই থেমে থাকতে চান না তিনি। তার ইচ্ছা, আরও শেখা, আরও প্রশিক্ষণ নেওয়া এবং ভবিষ্যতে আরও অনেক সার্টিফিকেট অর্জন করা। নিজের কাজ দিয়ে ভালো অবস্থানে পৌঁছানোর প্রত্যাশাও রয়েছে তার।
নাহিদ আহমেদ বলেন, সামনে ঈদ আর ঈদকে কেন্দ্র করে বিভিন্ন
মডেলদের মেকআপ ও
শুট নিয়ে ব্যস্ত আছি।
সম্প্রতি মিসেস ইন্ডিপেন্ডেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন তমা রশিদকে
থাইল্যান্ডে নাহিদ আহমেদ যেতে না পারলেও অনলাইনে মেকআপের নির্দেশনা দিয়েছেন।
থাইল্যান্ডে অন্যান্য প্রতিযোগিতারাও নাহিদ আহমেদের মেকআপকে প্রশংসা করেন।
নাহিদ বলেন, ছোটবেলা থেকেই মেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এখন সবার দোয়া ও ভালোবাসায় কাজ করে যাচ্ছেন এবং সামনে আরও ভালো কাজ করতে চান। এই যাত্রায় পরিবারের সমর্থন তার বড় শক্তি। পরিবারের উৎসাহ তাকে আত্মবিশ্বাস দিয়েছে নিজের পছন্দের পেশায় এগিয়ে যেতে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের সমর্থনকে সঙ্গে নিয়ে মেকআপ দুনিয়ায় নিজের জায়গা তৈরি করতে কাজ করে যাচ্ছেন নাহিদ আহমেদ। তার বিশ্বাস, নিষ্ঠা নিয়ে লেগে থাকলে একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ আসবেই।
.png)
শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন