সার্চ টুডে

৬ জুন বেগমগঞ্জে বড় সুধী সমাবেশ, মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় এগোচ্ছে উদ্যোগ

নোয়াখালীর বেগমগঞ্জে নারী শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে “বেগমগঞ্জ মহিলা মহাবিদ্যালয়” প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাস্তবায়ন কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) চৌমুহনী হকার্স মার্কেটস্থ কালার গ্রাফিক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক এ এস এম রিজোয়ান। সভা যৌথভাবে সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লেখক, সাংবাদিক ও কবি ফারুক আল ফয়সাল এবং সদস্য সচিব সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ জুন শনিবার সকাল ১০টায় বেগমগঞ্জ টেকনিক্যাল হাইস্কুলে মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটির উদ্যোগে একটি সুধী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশে স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় একাডেমিক ভূমি নির্বাচন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগ, পাঠদানের অনুমতি সংগ্রহ, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা এবং আর্থিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষানুরাগী আবদুস ছত্তার, শিক্ষানুরাগী প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সফিক উল্যাহ মাস্টার, মুহম্মদ ইকরাম উল্যাহ মাস্টার, মোহাম্মদ ছলিম উল্যাহ, সাইফুল ইসলাম ও সুমন পালসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, বেগমগঞ্জে একটি মানসম্মত মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার নারী শিক্ষা আরও এগিয়ে যাবে এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তারা এ উদ্যোগ বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ২৪ মে ২০২৬

৬ জুন বেগমগঞ্জে বড় সুধী সমাবেশ, মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় এগোচ্ছে উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জে নারী শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে “বেগমগঞ্জ মহিলা মহাবিদ্যালয়” প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বাস্তবায়ন কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) চৌমুহনী হকার্স মার্কেটস্থ কালার গ্রাফিক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক এ এস এম রিজোয়ান। সভা যৌথভাবে সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লেখক, সাংবাদিক ও কবি ফারুক আল ফয়সাল এবং সদস্য সচিব সাংবাদিক মোজাম্মেল হোসেন কামাল।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ জুন শনিবার সকাল ১০টায় বেগমগঞ্জ টেকনিক্যাল হাইস্কুলে মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটির উদ্যোগে একটি সুধী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সমাবেশে স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় একাডেমিক ভূমি নির্বাচন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক নিয়োগ, পাঠদানের অনুমতি সংগ্রহ, শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা এবং আর্থিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষানুরাগী আবদুস ছত্তার, শিক্ষানুরাগী প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সফিক উল্যাহ মাস্টার, মুহম্মদ ইকরাম উল্যাহ মাস্টার, মোহাম্মদ ছলিম উল্যাহ, সাইফুল ইসলাম ও সুমন পালসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, বেগমগঞ্জে একটি মানসম্মত মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এলাকার নারী শিক্ষা আরও এগিয়ে যাবে এবং উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। তারা এ উদ্যোগ বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে