সার্চ টুডে

নীতিমালার ভিড়ে হারিয়ে যাওয়া বিবেক কলমে: সাহেলা খান রিমু



নীতিমালার ভিড়ে হারিয়ে যাওয়া বিবেক  কলমে: সাহেলা খান রিমু
নীতিমালার ভিড়ে হারিয়ে যাওয়া বিবেক কলমে: সাহেলা খান রিমু

নীতিমালার ভিড়ে হারিয়ে যাওয়া বিবেক

কলমে: সাহেলা খান রিমু

আমাদের কাছে পলেসি আছে,

গাইডলাইন আছে,

নীতিমালা আছে…

কিন্তু বিবেক কোথায়?”

ফাইলের পর ফাইল জমে।

সভা হয়, সেমিনার হয়,

ব্যানারে বড় বড় অক্ষরে লেখা থাকে

“মানবতা”, “শিশু অধিকার”, “সুরক্ষা”, “উন্নয়ন”।

কিন্তু গভীর রাতে

স্টেশনের অন্ধকার এক কোণে

যখন একটি শিশু না খেয়ে ঘুমিয়ে পড়ে,

তখন কোনো নীতিমালা

তার গায়ে চাদর হয়ে জড়ায় না।

আইন আছে।

কাগজে অধিকার আছে।

শিশু সুরক্ষার শত নির্দেশনা আছে।

তবুও কেন একটি শিশু

ঈদের আনন্দের বদলে

বিশ টাকায় পুরোনো জামা কিনে

নিজের স্বপ্ন ঢাকার চেষ্টা করে?

আমরা নিয়ম বানাতে শিখেছি,

কিন্তু মানুষ হতে কি শিখেছি?

আজ সমাজের কাছে আমার প্রশ্ন

নীতিমালা কি শুধু অফিসের দেয়ালে ঝুলে থাকার জন্য?

গাইডলাইন কি শুধু প্রশিক্ষণের ফাইল হয়ে থাকার জন্য?

আর বিবেক…

সে কি সত্যিই হারিয়ে গেছে

আমাদের ভেতর থেকে?

কারণ আমি দেখি

একজন শিশু কাঁদে,

আর আমরা ছবি তুলি।

একজন শিশু হারিয়ে যায়,

আর আমরা পরিসংখ্যান লিখি।

একজন শিশু নির্যাতিত হয়,

আর আমরা অপেক্ষা করি

আরেকটি সংবাদ শিরোনামের।

হে সমাজ,

সবচেয়ে বড় সংকট অর্থের নয়,

সবচেয়ে বড় সংকট—

মানুষের ভেতরের মানুষটার মৃত্যু।

আজও সময় আছে

পলেসির আগে মানুষ হই,

গাইডলাইনের আগে হৃদয় জাগাই,

নীতিমালার আগে বিবেককে বাঁচাই।

কারণ একটি শিশুর চোখের কান্না

কোনো নিয়ম দিয়ে মুছে ফেলা যায় না।

সেখানে প্রয়োজন হয় না

বড় কোনো সভা কিংবা বক্তৃতার

সেখানে প্রয়োজন

শুধু একটু মানবতা।

কলমে: সাহেলা খান রিমু

( শিক্ষা অনুরাগী ও সমাজকর্মী)

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২৬ মে ২০২৬


নীতিমালার ভিড়ে হারিয়ে যাওয়া বিবেক কলমে: সাহেলা খান রিমু

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

নীতিমালার ভিড়ে হারিয়ে যাওয়া বিবেক

কলমে: সাহেলা খান রিমু

আমাদের কাছে পলেসি আছে,

গাইডলাইন আছে,

নীতিমালা আছে…

কিন্তু বিবেক কোথায়?”


ফাইলের পর ফাইল জমে।

সভা হয়, সেমিনার হয়,

ব্যানারে বড় বড় অক্ষরে লেখা থাকে

“মানবতা”, “শিশু অধিকার”, “সুরক্ষা”, “উন্নয়ন”।


কিন্তু গভীর রাতে

স্টেশনের অন্ধকার এক কোণে

যখন একটি শিশু না খেয়ে ঘুমিয়ে পড়ে,

তখন কোনো নীতিমালা

তার গায়ে চাদর হয়ে জড়ায় না।


আইন আছে।

কাগজে অধিকার আছে।

শিশু সুরক্ষার শত নির্দেশনা আছে।

তবুও কেন একটি শিশু

ঈদের আনন্দের বদলে

বিশ টাকায় পুরোনো জামা কিনে

নিজের স্বপ্ন ঢাকার চেষ্টা করে?


আমরা নিয়ম বানাতে শিখেছি,

কিন্তু মানুষ হতে কি শিখেছি?


আজ সমাজের কাছে আমার প্রশ্ন

নীতিমালা কি শুধু অফিসের দেয়ালে ঝুলে থাকার জন্য?

গাইডলাইন কি শুধু প্রশিক্ষণের ফাইল হয়ে থাকার জন্য?

আর বিবেক…

সে কি সত্যিই হারিয়ে গেছে

আমাদের ভেতর থেকে?


কারণ আমি দেখি

একজন শিশু কাঁদে,

আর আমরা ছবি তুলি।


একজন শিশু হারিয়ে যায়,

আর আমরা পরিসংখ্যান লিখি।


একজন শিশু নির্যাতিত হয়,

আর আমরা অপেক্ষা করি

আরেকটি সংবাদ শিরোনামের।


হে সমাজ,

সবচেয়ে বড় সংকট অর্থের নয়,

সবচেয়ে বড় সংকট—

মানুষের ভেতরের মানুষটার মৃত্যু।


আজও সময় আছে

পলেসির আগে মানুষ হই,

গাইডলাইনের আগে হৃদয় জাগাই,

নীতিমালার আগে বিবেককে বাঁচাই।


কারণ একটি শিশুর চোখের কান্না

কোনো নিয়ম দিয়ে মুছে ফেলা যায় না।

সেখানে প্রয়োজন হয় না

বড় কোনো সভা কিংবা বক্তৃতার

সেখানে প্রয়োজন

শুধু একটু মানবতা।



কলমে: সাহেলা খান রিমু

( শিক্ষা অনুরাগী ও সমাজকর্মী)



সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে