ত্যাগের মহিমা, সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান নিয়ে রাজধানীসহ দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
এই প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং ঢাকাবাসীসহ সর্বস্তরের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহে ঈদের এই প্রধান জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, দেশের কল্যাণ এবং জনগণের সুখ-শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
রাজধানীর প্রধান এই জামাতকে কেন্দ্র করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ছাড়াও সকাল থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একের পর এক ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
.png)
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন