সার্চ টুডে

আইএলও কনভেনশনে যোগ দিতে জেনেভায় এমপি শিমুল বিশ্বাস, ফিরে অংশ নেবেন বাজেট অধিবেশনে

পাবনার সামগ্রিক উন্নয়নে বরাদ্দের দাবিতে সংসদে জোরালো ভূমিকা রাখবেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ও অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব! আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অত্যন্ত গুরুত্বপূর্ণ কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন পাবনা-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। রাষ্ট্রীয় সফরে তিনি ইতিমধ্যে সেখানে অত্যন্ত সুস্থ ও নিরাপদভাবে অবস্থান করছেন। আগামী ১২ জুন পর্যন্ত সুইজারল্যান্ডে অবস্থান করবেন এমপি শিমুল বিশ্বাস। সফর শেষ করে দেশে ফিরেই তিনি জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে যোগদান করবেন।

আসন্ন এই বাজেট অধিবেশনে পাবনা জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জোরালো ভূমিকা রাখবেন বলে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন সর্বস্তরের জেলাবাসী। পাবনার উন্নয়ন ও সাধারণ জনগণের অধিকার আদায়ে এই দুই নেত্রী স্থানীয় সংসদ সদস্যের যুগপৎ ও কার্যকর ভূমিকা জেলার সামগ্রিক উন্নয়ন যাত্রাকে আরও বেশি বেগবান করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পাবনাবাসীর প্রত্যাশা ও উন্নয়ন এজেন্ডা: > পাবনার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত 'Y' টাইপ যমুনা ব্রিজ নির্মাণ, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, কাজিরহাট ঘাট খাসচর অবধি পর্যন্ত বিস্তৃতকরণ (যার ফলে ফেরি পারাপারে সময় বহুলাংশে কমে আসবে), পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু, কৃষি কলেজ ও ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় সচলকরণ, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানা চালুসহ জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মানসিক হাসপাতাল এবং মেরিন একাডেমির সার্বিক আধুনিকীকরণ। 

জেলার সচেতন মহলের মতে, পাবনার এই অতীব গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ও অ্যাডভোকেট এ. কে. এম. সেলিম রেজা হাবিব আসন্ন বাজেট অধিবেশনে উন্নয়ন বরাদ্দ প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা পালন করবেন। জেলার এই শীর্ষ দুই নেতার হাত ধরে পাবনা জেলা একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আইএলও কনভেনশনে যোগ দিতে জেনেভায় এমপি শিমুল বিশ্বাস, ফিরে অংশ নেবেন বাজেট অধিবেশনে

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে