সার্চ টুডে

ছোট্ট মেয়ের যে কথায় আসিফের নতুন উপলব্ধি!

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত ও চলমান নানা ইস্যুতে নিজের মতামত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে।  সম্প্রতি তার ছোট মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের একটি চমকপ্রদ প্রশ্ন এবং তা থেকে নিজের আত্মোপলব্ধির বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তুলে ধরেছেন আসিফ আকবর। বৃহস্পতিবার (৪ জুন) মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে আসিফ লিখেছেন, ‘আইদাহ্ তার রুমে বেগমের সঙ্গে সময় পার করছে। আমি রুমে ঢুকে তাকে সালাম দিলাম। আইদাহ্ সালামের উত্তর দিয়েই জিজ্ঞেস করল- হোয়াট ইজ ইউর নেম বাবা? প্রশ্নটা শুনেই আমি একটু হতচকিত হয়ে আস্তে করে বললাম- মাই নেম ইজ আসিফ আকবর। আইদাহ্ শক্ত কন্ঠে বলে উঠলো- নো, আল্লাহু আকবর ইজ ফাইনাল। ইউ আর অনলি আসিফ বাবা!’ [TECHTARANGA-POST:942]মাত্র চার বছর বয়সী মেয়ের মুখে এমন কথা শুনে যে আসিফ ভীষণ অবাক হয়েছেন, সেটাও উল্লেখ করেছেন এই কণ্ঠশিল্পী। পাশাপাশি ভবিষ্যতে তার ছোট্ট মেয়ে আরও সুসজ্জিতভাবে বেড়ে উঠবে বলেও আশা ব্যক্ত করেন। মেয়ের প্রশ্নের প্রেক্ষিতে নিজের শৈশবে শোনা লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি কৌতুক নিয়েও স্মৃতি রোমন্থন করেন শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী। আসিফ বলেন, ‘ছোটবেলায় লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কৌতুক শুনেছিলাম। এক ব্যক্তির শিক্ষা-দীক্ষার বহর অনেক বেশি হয়ে গেছে। তিনি আরও আরও পড়তে চান। লর্ড ভানু তার বক্তব্য শুনে বলেছিলেন- এবার গিয়ে কেজিতে (কিন্ডারগার্টেন) ভর্তি হোন, তাহলে আপনার শিক্ষা-দীক্ষা কমপ্লিট হবে। সে সময় বিষয়টা কৌতুক মনে হলেও গত কয়েক দশকের রাজনৈতিক ভামদের লেফট রাইট দেখে বুঝতে পারছি, এখন আসলে এটাই বাস্তবতা! কেজি থেকেই শুরু করতে হবে!’ 

ছোট্ট মেয়ের যে কথায় আসিফের নতুন উপলব্ধি!