সার্চটুডে

আরও তিন দেশে এনআইডি সেবা চালু করতে চায় ইসি

সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই সেবা কার্যক্রম উদ্বোধনে তিনটি দেশ সফর করবেন তিন নির্বা‌চন কমিশনার। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় গতকাল সোমবার তিনটি পৃথক সরকারি আদেশ জারি করেছে।[TECHTARANGA-POST:2672] আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আগামী ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন। সেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন এবং ভোটদান ও এনআইডি সেবা বিষয়ে প্রবাসীদের সঙ্গে আয়োজিত সভায় অংশ নেবেন। একই উদ্দেশ্যে আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট সুইডেন সফর করবেন। এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট সিঙ্গাপুর সফর করবেন। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই সফরগুলো সরকারি সফর হিসেবে গণ্য হবে। এর যাবতীয় ব্যয় ইসির ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।

আরও তিন দেশে এনআইডি সেবা চালু করতে চায় ইসি