আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন আলোচনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তাঁর ফেরার কোনো সম্ভাবনাই নেই।শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।ডা. জাহেদ উর রহমান বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন, কিন্তু তিনি আসবেন না এবং তাঁর আসার কোনো সম্ভাবনাই নেই। তিনি জানান, শেখ হাসিনা ও তাঁর দল দেশে যে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে সেই স্মৃতি সজীব ও সতেজ রাখা হবে।তথ্য উপদেষ্টা বলেন, জাদুঘরের মাধ্যমে তাঁরা ক্রমাগত এই ইতিহাসকে মানুষের সামনে তুলে ধরতে চান, যেন জোরজবরদস্তির বদলে জনগণই তাদের মন থেকে ওই দলকে প্রত্যাখ্যান করে। সেই লক্ষ্যেই তাঁরা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।শহীদ পরিবারগুলোর বেদনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারের কষ্ট ও হাহাকার এক রকম। অনেক পরিবারেই তাঁদের সন্তানদের মধ্য থেকে একজনকে হারাতে হয়েছে।তিনি আরও বলেন, বলপ্রয়োগ করে এবং দীর্ঘ সময় ধরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বিনা ভোটে ও রাতের ভোটে ক্ষমতায় থাকারই পরিণতি ছিল জুলাই গণঅভ্যুত্থান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।