ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সেচ্ছাসেবী সংগঠন ও মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে আগষ্ট) সকালে মনিরামপুর মহিলা কলেজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।[TECHTARANGA-POST:5443]দিন টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে মণিরামপুর সরকারি ডিগ্রী কলেজ, মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়, মণিরামপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, নেহালপুর স্কুল এন্ড কলেজ ও কয়েকটি মাদ্রাসা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয় বলে জানা গেছে।মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের তাৎপর্য পূর্ণ আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় দিন ব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং বুধবার রাতেও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।