ক্রিস্টিয়ানো রোনালদো আগেই জানিয়ে দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জয়ের স্বপ্নকে জীবিত রাখতে শেষ ষোলোর ম্যাচে নেমেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না। ইনজুরি সময়ের নাটকীয় এক গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। আর সেই সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্নেরও ইতি ঘটল রোনালদোর। বাংলাদেশ সময় সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা না পেলেও যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি হিসেবে নামা মিকেল মেরিনোর করা একমাত্র গোলেই জয় তুলে নেয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।