পাঠকের ভাবনা, অনুভূতি, অভিমান, ভালোবাসা কিংবা জীবনের নানা গল্পকে গুরুত্ব দিতে অনলাইন সংবাদমাধ্যম সার্চটুডে নিউজে চালু হয়েছে নতুন বিভাগ ‘মনের খবর’।এই বিভাগে পাঠকেরা তাদের মনের না বলা কথা, ব্যক্তিগত অনুভূতি, জীবনের অভিজ্ঞতা, সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, সম্পর্কের গল্প কিংবা সমাজ নিয়ে নিজস্ব ভাবনা তুলে ধরতে পারবেন। পাঠকের নিজের ভাষায় লেখা এসব অনুভূতি ও গল্প প্রকাশের সুযোগ করে দেবে সার্চটুডে পরিবার।আপনার মনের ভেতরে জমে থাকা কোনো কথা আছে? কাউকে কিছু বলতে চান, কোনো স্মৃতি ভাগ করে নিতে চান কিংবা জীবনের কোনো অভিজ্ঞতা অন্যদের জানাতে চান? তাহলে আপনার মনের খবর জানাতে পারেন সার্চটুডের কাছে।আপনাদের পাঠানো লেখা বাছাই ও সম্পাদনার পর প্রকাশ করা হবে সার্চটুডের ‘মনের খবর’ বিভাগে। প্রয়োজনে লেখকের পরিচয় গোপন রেখেও লেখা প্রকাশের সুযোগ থাকবে।আপনিও সার্চটুডে পরিবারের একজন সদস্য। আপনার মনের কথা, অনুভূতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন। পাঠকের সঙ্গে পাঠকের সংযোগ তৈরি এবং সবার অনুভূতিকে সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মনেই রয়েছে একটি গল্প, প্রতিটি অনুভূতিরই রয়েছে আলাদা মূল্য। সেই গল্প ও অনুভূতিগুলো সবার সামনে তুলে ধরতেই সার্চটুডের এই আয়োজন।মনের কথা লিখুন, অনুভূতি ভাগ করুন - আপনার মনের খবর পৌঁছে যাক সবার কাছে।মনের খবর - আপনার অনুভূতির ঠিকানা, সার্চটুডে নিউজ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।