এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি ইউনিট হেড পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগামী ০৮ আগস্ট পর্যন্ত আবেদন চলবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: এনআরবিসি ব্যাংক পিএলসি পদের নাম: ইউনিট হেড বিভাগ: ট্রেড বেসড মানি লন্ডারিং প্রিভেনশন ইউনিট পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, আইন, ব্যাংকিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: বাণিজ্য-ভিত্তিক আর্থিক তদন্ত পরিচালনা অথবা ট্রেড অপারেশনস সার্ভিস ডেস্ক পরিচালনার ক্ষেত্রে দক্ষতা। অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর কর্মস্থল: ঢাকা বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৬
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।