সার্চ টুডে

রামিসা হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রামিসা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়।গোপালগঞ্জ পৌর শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “We Want Justice”, “Justice for Ramisa” সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ দিন দিন মহামারীর আকার ধারণ করছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে। তাই রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।এ সময় মানববন্ধনের ব্যানারে লেখা ছিল—“মহামারীর মতো ছড়িয়ে পড়া ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ” এবং “আসুন, অন্যায়ের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করি।”আয়োজক সংগঠন ‘প্রজ্জ্বলিত গোপালগঞ্জ’ জানায়, নিরাপদ সমাজ ও নারীর প্রতি সহিংসতামুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

রামিসা হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ