সার্চটুডে

সূর্যবংশীদের বিদায় করে দিল শ্রীলঙ্কা ‘এ’

বৈভব সূর্যবংশীর ভারত ‘এ’ দলকে এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় করে দিয়েছে শ্রীলঙ্কা ‘এ’। কাতারে আজ প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। ৮ উইকেটে ৩১৭ রান করেছিল ভারত। রানটা ৪১.৩ ওভারেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’।রোববারের ফাইনালে বাংলাদেশ ‘এ’ কিংবা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কানরা। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের ‘এ’ দল।ভারত ‘এ’ দলের ইনিংসে ৬৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা। এ ছাড়া ফিফটি পেয়েছেন অধিনায়ক তিলক বর্মা (৫৩) ও শাহবাজ আহমেদ (৫৪*)। আগের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়া বৈভব সূর্যবংশী আজ করেছেন ২৭ বলে ৪০ রান।রান তাড়ায় ভারতীয় বোলারদের পাত্তাই দেয়নি লঙ্কানরা। দলটির দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। ১৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া সিনেত জয়াবর্ধনা ৭০ বলে করেছেন ১০৫ রান, মেরেছেন ১০টি চার ও ৬টি ছক্কা। আরেক ওপেনার লাসিত ক্রুসপুলে ১০৭ বলেন করেন ১১৬ রান।তিনে নামা নিশান মাদুস্কা ৫৬ বলে ৫৮ ও চারে নামা অধিনায়ক পবন রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন।

সূর্যবংশীদের বিদায় করে দিল শ্রীলঙ্কা ‘এ’