সার্চটুডে

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক

পুলিশের এসবি’র সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী-সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।  রাজধানীর মিরপুর থেকে তাদের আটক করা হয়। রবিবার (২৯ নভেম্বর) সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তালিকাভুক্ত মামলার আসামি শায়লা ফারজানা তার পলাতক স্বামী মনিরুলের নির্দেশনায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সুনির্দিষ্ট তথ‍্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।  সার্চটুডে/এনএস

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও তার দুই ভাই আটক