ফাহিমুল ইসলাম মহেশখালী (কক্সবাজার)টানা ৩৬ দিন সাগরে ভাসমান থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই জেলে। তাদের উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলে জিয়াউর রহমান ও তার ফিশিং বোটের সদস্যরা।জানা যায়, গত ২০ জুলাই মহেশখালী থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করেন জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোট। সাগরের মাঝপথে যাওয়ার পর দূর থেকে একটি ছোট বোট ভাসতে দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় জিয়াউর রহমান তার বোট নিয়ে ভাসমান ছোট বোটটির কাছে যান।কাছে গিয়ে দেখতে পান, ওই বোটে দুইজন জেলে দুর্বল অবস্থায় ভাসছেন। প্রথমে তাদের পরিচয় নিশ্চিত করতে না পারলেও পরে কথা বলে এবং তাদের ভাষা ও পরিচয় থেকে জিয়াউর রহমান বুঝতে পারেন, তারা শ্রীলঙ্কার নাগরিক।জিয়াউর রহমান জানান, “আমরা প্রথমে বুঝতে পারিনি তারা কারা বা কোথা থেকে এসেছে। পরে তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তারা শ্রীলঙ্কার জেলে। দীর্ঘদিন সাগরে ভাসতে থাকায় তারা খুব দুর্বল হয়ে পড়েছিল।”পরে জিয়াউর রহমান তার ফিশিং বোটে করে ওই দুই জেলেকে নিরাপদে মহেশখালীতে নিয়ে আসেন। ৩৬ দিন সাগরে ভাসমান থাকার পর জীবিত উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মহেশখালীর জেলেদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা। উদ্ধার হওয়া দুই জেলের পরিচয়, তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ও অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী তথ্য জানা যাবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।