চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে করেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, তাকে হত্যা করতে আসে ৬ জন। এর মধ্যে ২ জনের হাতে পিস্তল ছিলো। ১৩ জুন (শনিবার) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাকসুদুল চৌধুরী উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজারে অবস্থান করছিলেন মাকসুদুল চৌধুরী। এ সময় ৬ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং দু'জন খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পিস্তল হাতে একজন টিশার্ট, জিন্স প্যান্ট পরিহিত ছিলো।জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জুনায়েত কাউছার বলেন, সিসিটিভিতে আমরা ৬জনকে শনাক্ত করেছি। এর মধ্যে দু'জনের হাতে পিস্তল ছিলো। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে মাসুদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।