কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের নতুন তিতার পাড়া নিবাসী মরহুম মাষ্টার মুজাফফর এর ওয়ারিশ এক স্ত্রী এবং তিন মেয়ে এবং এক ছেলে। এক মেয়ে কে বাদ দিয়ে গোপনে ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টা করছেন। অন্য ওয়ারিশরা। তারা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে মরহুম মাষ্টার মুজাফফর এর মূল্যবান জমি ভোগ করার মিশনে নেমেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। এবং তাতে সহযোগিতা করছেন কিছু ভূমিদস্যু। এ বিষয়ে মুজাফফর আহমদের মেয়ে ভুক্তভোগী মরিয়ম খানম বলেন, কিছুদিন আগে আমাকে অন্যান্য ওয়ারিশেরা অজ্ঞাত ব্যক্তিকে মৃত পিতার সম্পত্তি রেজিস্ট্রি করিয়ে দিতে চাপ প্রয়োগ করেন। তারা আমাকে ক্রেতার পরিচয় ও বিক্রিত সম্পদের পরিমাণ ও ধার্য্য মূল্য জানাতে অস্বীকৃতি জানান। আমি তাতে রাজি না হলে আমাকে পিতার ওয়ারিশান থেকে বাদ দেওয়ার হুমকি প্রদান করেন।এ ব্যপারে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে অবগত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ, এসিল্যান্ড রামু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামু, ভুমি অফিস গর্জনিয়া সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।