দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের কাছে মানসম্মত পশুখাদ্য সহজলভ্য করার লক্ষ্যে শরীয়তপুরে ফিলোন ফিডের নতুন ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফিলোন ফিডের চেয়ারম্যান কামরুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর হাসান সরদার জুয়েল, পরিচালক আবেদ আলী, আংগারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সমাজসেবক আরিফুজ্জামান মোল্লা এবং খলিলুর রহমান মোল্লা।ডিপোর পরিচালক খলিলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত পশুখাদ্য উৎপাদন ও সরবরাহের মাধ্যমে ফিলোন ফিড দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বক্তারা আরও বলেন, শরীয়তপুরে নতুন ডিপো চালুর ফলে জেলার খামারিরা এখন আরও সহজে ও দ্রুত মানসম্মত ফিড সংগ্রহের সুযোগ পাবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, খামারিদের উৎপাদন ব্যয় হ্রাস এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, খামারি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ডিপোর সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।