শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রধান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভালো করার অনুপ্রাণিত করার লক্ষে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আয়োজন করে। মঙ্গলবার (২৫ আগস্ট) উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের আঙ্গিনায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী করা হয়েছে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোঃ অসিম বিন হাসান, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিউর রহমান, শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেছপাতি খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, ২০২৫ সালে শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ জন ট্যালেন্টপুল বৃত্তি এবং ৬ জন সাধারণ বৃত্তি পেয়েছে। তাদের প্রত্যেককে ক্রেস্ট উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও মেধার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শামী ইসলাম বলে, আজকের এই স্বীকৃতি কেবল একটি পুরস্কার নয়, এটি আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের ভালোবাসার ফল। এটি আমাদের ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হাসান বলেন, প্রাথমিক স্তরের এই সাফল্যকে ধারণ করে ভবিষ্যতে এসএসসি ও এইচএসসিতেও ভালো ফল করতে হবে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।