দিনাজপুরের ঘোড়াঘাট থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম। শনিবার তিনি থানার সার্বিক কার্যক্রম, সেবার মান, পরিচ্ছন্নতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার জনগণকে আরও পেশাদার, আন্তরিক ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে জেলা পুলিশের চলমান সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আ. ন. ম. নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।