সার্চটুডে

ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) বিকেলে এসআই (নি.) তানজির আহমেদের নেতৃত্বে এএসআই (নি.) আশরাফ খাঁন ও সঙ্গীয় ফোর্স কুশিউড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩)-এর বসতঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহাগ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।অভিযানে তার ঘর থেকে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ১০০টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এবং ৪০০টি পন্ডস স্যান্ডাল রেডিয়েন্স ট্যালকম পাউডার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা।এ ঘটনায় অভিযুক্ত মো. সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার