সার্চটুডে

দোয়ারাবাজারে সুনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার প্রধান আসামিকে আটক করে র‌্যাব–৯।

দোয়ারাবাজারে সুনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত সুনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি হোসেন মিয়া (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব–৯। গ্রেপ্তারকৃত হোসেন মিয়া উপজেলার বাজিতপুর গ্রামের আরিফ উল্লাহর ছেলে।

র‌্যাব জানায়, নিহত সুনা মিয়া (৮০) ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ২৯ মার্চ দুপুর ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে সুনা মিয়ার বাড়ির সীমানায় গিয়ে জোরপূর্বক পিলার বসানোর চেষ্টা করে। এ সময় সুনা মিয়ার ছেলে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে সুনা মিয়াকেও গুরুতরভাবে আহত করা হয়।

স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনা মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব–৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুলাই দুপুর ২টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত হোসেন মিয়া দোয়ারাবাজার থানার আরেকটি হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।

সিলেট র‌্যাব–৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে সুনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x