সার্চ টুডে

আলতাফ হোসেনের উদ্যোগে শিশুদের খেলাধুলায় ফেরানোর প্রচেষ্টা

মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে ব্যতিক্রমধর্মী এক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলতাফ হোসেনের পক্ষ থেকে এলাকার ছোট ছোট শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত শিশু-কিশোররা অংশগ্রহণ করে। ফুটবল পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাৎক্ষণিকভাবে মাঠে নেমে খেলায় মেতে ওঠে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ বিষয়ে মোঃ আলতাফ হোসেন বলেন, “আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শিশুদের হাতে মোবাইলের পরিবর্তে খেলার সামগ্রী তুলে দিতে পারলে তারা সঠিক পথে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ ইকবাল হোসেন জানান, বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে মাঠমুখী করতে এবং শারীরিক চর্চায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতা যেমন নিশ্চিত করে, তেমনি তাদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবকরা বলেন, সমাজের প্রতিটি সচেতন মানুষের এমন উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে শিশুরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।

এ ধরনের উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আলতাফ হোসেনের উদ্যোগে শিশুদের খেলাধুলায় ফেরানোর প্রচেষ্টা

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে ব্যতিক্রমধর্মী এক সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলতাফ হোসেনের পক্ষ থেকে এলাকার ছোট ছোট শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত শিশু-কিশোররা অংশগ্রহণ করে। ফুটবল পেয়ে তাদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাৎক্ষণিকভাবে মাঠে নেমে খেলায় মেতে ওঠে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ বিষয়ে মোঃ আলতাফ হোসেন বলেন, “আমাদের আগামী প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। শিশুদের হাতে মোবাইলের পরিবর্তে খেলার সামগ্রী তুলে দিতে পারলে তারা সঠিক পথে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ ইকবাল হোসেন জানান, বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতে আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে মাঠমুখী করতে এবং শারীরিক চর্চায় আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতা যেমন নিশ্চিত করে, তেমনি তাদের মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবকরা বলেন, সমাজের প্রতিটি সচেতন মানুষের এমন উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে শিশুরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।

এ ধরনের উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে