বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।
বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা ও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাঁর আস্থা, স্নেহ, দিকনির্দেশনা ও মূল্যায়ন আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়।” তিনি আরও বলেন, যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন। দলের আদর্শ, লক্ষ্য ও জনগণের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মঞ্জুরুল আজিম সুমন বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি বিএনপির ঘোষিত কর্মসূচি সফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে বলেন, “আল্লাহ যেন তারেক রহমানকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে সফল নেতৃত্ব দানের তাওফিক দান করেন।”
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। নতুন এ কমিটিতে মঞ্জুরুল আজিম সুমনকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমানে তিনি নোয়াখালী জেলা যুবদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় কমিটিতে সুমনের অন্তর্ভুক্তি নোয়াখালী অঞ্চলের যুবদল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।
.png)
শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন