সার্চ টুডে

বিক্ষোভ মিছিল, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

নোয়াখালীর বাঁধেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ‘শক্তি প্রদর্শন’!

ছবি: সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঁধেরহাট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনটির নোয়ান্নই ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল চারটার দিকে বিপুল সংখ্যক নেতাকর্মী বাঁধেরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা মব সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কর্মসূচিতে কয়েকশ থেকে হাজারের অধিক নেতাকর্মী অংশ নেন। দুপুর থেকেই তারা বাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।

স্থানীয়রা জানান, বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও মিছিলকারীদের সংখ্যা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, “বিক্ষোভ মিছিলের খবর পাওয়ার পর আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ফলে নির্ধারিত সময়ে তারা কর্মসূচি পালন করতে পারেনি। পরে বিকেলে বাজারের বাইরে মিছিল করেছে বলে আমরা জানতে পেরেছি।”

তিনি আরও বলেন, “মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নজরদারি বৃদ্ধি করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের প্রকাশ্য কর্মসূচি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ঘটনায় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০৬ জুন ২০২৬

নোয়াখালীর বাঁধেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের ‘শক্তি প্রদর্শন’!

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে