সার্চ টুডে

কোথায় আমার জন্মসনদ?

কোথায় আমার জন্মসনদ?
কোথায় আমার জন্মসনদ?

আমি শিশু নিঃশব্দে জন্মেছিলাম এক অন্ধকার ঘরে,কেউ লিখে রাখেনি তারিখ, সময়, বার—তাই আজ আমি কাগজহীন এক অস্তিত্ব।

কোথায় আমার জন্মসনদ?কোন খাতায় লেখা আছে আমার নাম?কোন দপ্তরের ধুলোমাখা ফাইলেলুকিয়ে আছে আমার পরিচয়?

একটু বড় হতেই শুনি আমি নাকি “পথশিশু”,কেউ ডাকে “টোকাই”,কেউ আবার বলে “নগরের ফুল”।কিন্তু কোনো নামই তো আমার না যেটা আমার, সেটা তো কেউ দেয়নি।

জন্মসনদ নেই বলেআমার কি জন্মই নেই?কাগজে না থাকলেআমি কি মানুষ নই?

স্কুলের দরজায় দাঁড়াই তারা বলে, “প্রমাণ কোথায়?”হাসপাতালের বারান্দায় যাই—তারা বলে, “নাম লিখবো কীভাবে?”

আমি শুধু চেয়ে থাকি,নিজের অস্তিত্বের প্রমাণ খুঁজি,এই ভিড়ের শহরেনিজেকেই হারিয়ে ফেলি প্রতিদিন।

কোথায় আমার জন্মসনদ?কোথায় আমার সেই প্রথম পরিচয়?নাকি আমি শুধু বেঁচে আছিকাগজহীন, নামহীন এক দীর্ঘ প্রশ্ন হয়ে?

তবু আমি শিশু আমারও তো অধিকার আছে,একটা নাম, একটা স্বীকৃতি,আর মানুষের মতো বাঁচার অধিকার।

বলবে কেউ কবে, কোথায়, কিভাবে আমি সত্যি করে “আমি” হয়ে উঠবো?

লেখক: সাহেলা খান রিমু

ঢাকা , বাংলাদেশ 

২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কোথায় আমার জন্মসনদ?

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

আমি শিশু নিঃশব্দে জন্মেছিলাম এক অন্ধকার ঘরে,কেউ লিখে রাখেনি তারিখ, সময়, বার—তাই আজ আমি কাগজহীন এক অস্তিত্ব।

কোথায় আমার জন্মসনদ?কোন খাতায় লেখা আছে আমার নাম?কোন দপ্তরের ধুলোমাখা ফাইলেলুকিয়ে আছে আমার পরিচয়?

একটু বড় হতেই শুনি আমি নাকি “পথশিশু”,কেউ ডাকে “টোকাই”,কেউ আবার বলে “নগরের ফুল”।কিন্তু কোনো নামই তো আমার না যেটা আমার, সেটা তো কেউ দেয়নি।

জন্মসনদ নেই বলেআমার কি জন্মই নেই?কাগজে না থাকলেআমি কি মানুষ নই?

স্কুলের দরজায় দাঁড়াই তারা বলে, “প্রমাণ কোথায়?”হাসপাতালের বারান্দায় যাই—তারা বলে, “নাম লিখবো কীভাবে?”

আমি শুধু চেয়ে থাকি,নিজের অস্তিত্বের প্রমাণ খুঁজি,এই ভিড়ের শহরেনিজেকেই হারিয়ে ফেলি প্রতিদিন।

কোথায় আমার জন্মসনদ?কোথায় আমার সেই প্রথম পরিচয়?নাকি আমি শুধু বেঁচে আছিকাগজহীন, নামহীন এক দীর্ঘ প্রশ্ন হয়ে?

তবু আমি শিশু আমারও তো অধিকার আছে,একটা নাম, একটা স্বীকৃতি,আর মানুষের মতো বাঁচার অধিকার।

বলবে কেউ কবে, কোথায়, কিভাবে আমি সত্যি করে “আমি” হয়ে উঠবো?

লেখক: সাহেলা খান রিমু

ঢাকা , বাংলাদেশ 

২১ এপ্রিল ২০২৬

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে