যশোর কেন্দ্রীয় কারাগারে রায়হানুল হক (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টা ৩৫ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত রায়হানুল হক (হাজতি নং- ৫৭০৭/২৫) আইয়ুব আলীর ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে,আজ বিকেলে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রায়হানুল হক। প্রাথমিক লক্ষণে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হয়।
তাৎক্ষণিকভাবে কারারক্ষীদের পাহারায় তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন