সার্চ টুডে

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার জানিয়েছে, গত ২১ এপ্রিল (মঙ্গলবার) সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো খাইবারে যৌথ অভিযান চালায়।

আইএসপিআর জানায়, অভিযান চলাকালে তীব্র গোলাগুলিতে ভারত সমর্থিত ফিতনা-আল-খারিজির ২২ সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষতা এবং জীবিত ধরা পড়ার ভয়ে খারিজিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে, যার ফলে ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশু শহীদ হয়।’

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরো জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে, যারা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

সূত্র: ডন

এনআই

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার জানিয়েছে, গত ২১ এপ্রিল (মঙ্গলবার) সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো খাইবারে যৌথ অভিযান চালায়।

আইএসপিআর জানায়, অভিযান চলাকালে তীব্র গোলাগুলিতে ভারত সমর্থিত ফিতনা-আল-খারিজির ২২ সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষতা এবং জীবিত ধরা পড়ার ভয়ে খারিজিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে, যার ফলে ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশু শহীদ হয়।’

সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরো জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে, যারা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।

সূত্র: ডন

এনআই

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে