সার্চ টুডে

ইসরাইলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা

ইসরাইলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা
ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর তারা ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ ও ওদাইসেহ শহর, পাশাপাশি নাকৌরা, দেবেল ও রব আল-থালাথিন এলাকার আশপাশে এসব হামলা চালানো হয়। 

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, অভিযানের মধ্যে জাওতার আল-শারকিয়াহ এলাকায় কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংক ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা এবং গ্যালিলি অঞ্চলে ইসরাইলি অবস্থানে ড্রোন হামলাও করা হয়েছে।

এর আগে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ হামলায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা হয়।

সূত্র: আল জাজিরা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইসরাইলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর তারা ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে।

গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষ করে জাওতার আল-শারকিয়াহ ও ওদাইসেহ শহর, পাশাপাশি নাকৌরা, দেবেল ও রব আল-থালাথিন এলাকার আশপাশে এসব হামলা চালানো হয়। 

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, অভিযানের মধ্যে জাওতার আল-শারকিয়াহ এলাকায় কাছাকাছি অবস্থান থেকে সংঘর্ষ, একাধিক মেরকাভা ট্যাংক ও আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা এবং গ্যালিলি অঞ্চলে ইসরাইলি অবস্থানে ড্রোন হামলাও করা হয়েছে।

এর আগে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ হামলায় আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টায়ার ও মারজাইউন জেলার কয়েকটি আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েল। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ একাধিক শহর ও গ্রাম লক্ষ্য করে এসব হামলা হয়।

সূত্র: আল জাজিরা।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে