বরগুনার বেতাগীতে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জমকালো উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলার এই মহোৎসবের উদ্বোধন করেন বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় চিফ হুইপ (বাংলাদেশ জাতীয় সংসদ), জনাব আলহাজ্ব নূরুল ইসলাম মনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই খুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মো: শাহজাহান কবির এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: ওয়াহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামাল হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: সাদ্দাম হোসেন।
বেতাগী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মাঠের চারপাশে খুদে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এবং নতুন প্রতিভা অন্বেষণে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের কর্মকর্তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
.png)
রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন