সার্চ টুডে

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটি শনিবার (২৫ এপ্রিল)  দুপুর ১২:০০ টায় চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বভার গ্রহণ করেন| এর পর নবনির্বাচিত কমিটির ১ম সভা রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে অনুষ্ঠিত হয়|

 সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান| সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়|সভায় উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ একে অপরকে অভিনন্দন জানান ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন|

সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যবৃন্দকে রিহ্যাবের জন্য গৃহীত সকল কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন|

সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের কল্যাণে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে একটি শক্তিশালী সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব| নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসাবান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন|

রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব|

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন সকল ভেদাভেদ ভুলে আমরা রিহ্যাব এখন একটি পরিবার| আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব|

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী,  সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী|

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে