মাদারীপুরের ডাসারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারুফ নামের ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায়, নুর ইসলাম সরদার ও মোফাজ্জেল সরদারের এর মধ্যে জমি জমা নিয়ে বিরোধ থাকায় গাছকাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মোফাজ্জেল সরদারের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা মারুফ সরদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে, ইকবাল সরদার সহ ১২জন সন্ত্রাসীরা মারুফ কে কুপিয়ে জখম করে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ সয্যা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করেন,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এঘটনায় নিহত মারুফ সরদারের মা মাহিনুর বেগম ছেলে হত্যা বিচারের দাবিতে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং এজাহারে মোফাজ্জেল সরদার সহ ১২ জনকে আসামি করা হয়।
এবিষয়ে নিহত মারুফ সরদারের মা মাহিনুর বেগম জানান, আমার নিষ্পাপ সন্তানকে ওরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে, আজকে আমার সন্তান ঢাকা মেডিকেলে মারা গেছে,আমি এই খুনিদের ফাঁসি চাই।
ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মারুফ সরদারের মা মাহিনুর বেগম বাদী হয়ে-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছে। এঘটনায় আসামিদের গ্রেফতার অব্যাহত রয়েছে।
.png)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন