চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এতে এবার নিহত হয়েছেন বিএনপির এক কর্মী। রোবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মো. নাছির উদ্দিন (৪৬) স্থানীয়ভাবে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশের পাড়ার বাসিন্দা এবং মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা নাছির উদ্দিনকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। গুলিতে তার পেটে আঘাত লাগে এবং অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসাইন জানান, নাছির উদ্দিনের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে দুটি গুলি পেটে বিদ্ধ হওয়ায় তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কদলপুর ইউনিয়ন বিএনপির হাফেজ আবুল হাসেম এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, নাছির উদ্দিন যুবদলের একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।
রাউজানে গুলি করে হত্যার ঘটনা এবারই প্রথম নয়। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৩টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউছার উর জামান বাবলুকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ (৫০) নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর আগে, ৫ জানুয়ারি একই ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে (৪৮) মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের।
.png)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন