সার্চ টুডে

বরগুনায় ৩০০ পিস ইয়াবাসহ কিশোর আটক

বরগুনায় ৩০০ পিস ইয়াবাসহ কিশোর আটক
সূত্র:- বরগুনা জেলা পুলিশ

বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ অলোক কির্ত্তনীয়া ওরফে অভিজিত (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই বিকাশ কর্মকার এক বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ১০:৩০ মিনিটের দিকে গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা সাকিনের গোমস্তা সড়কের মাথায় তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃত অলোক কির্ত্তনীয়া বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশিষ চন্দ্র কির্ত্তনীয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। আটককৃতের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বরগুনায় ৩০০ পিস ইয়াবাসহ কিশোর আটক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ অলোক কির্ত্তনীয়া ওরফে অভিজিত (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই বিকাশ কর্মকার এক বিশেষ অভিযান পরিচালনা করেন। রাত ১০:৩০ মিনিটের দিকে গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা সাকিনের গোমস্তা সড়কের মাথায় তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃত অলোক কির্ত্তনীয়া বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশিষ চন্দ্র কির্ত্তনীয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। আটককৃতের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে