সার্চ টুডে

‘ইনশাআল্লাহ’ বলে টিকটকে ঝড় অ্যান হ্যাথাওয়ের

পিপল ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী অ্যান হ্যাথাওয়ে। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিনের এ বছরের বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর তকমা পেয়েছেন হলিউড সেনসেশন অ্যান হ্যাথাওয়ে। এবার ফের সামাজিকমাধ্যমে ঝড় তুললেন এই সুন্দরী। এক সাক্ষাৎকারে সুন্দরভাবে ‘ইনশাআল্লাহ’ বলে টিকটক মাতালেন ৪৩ বছর বয়সী অ্যান হ্যাথওয়ে।

হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চলচ্চিত্র জগতে বার্ধক্য ও দীর্ঘায়ু নিয়ে আলোচনা করছিলেন। তিনি সর্বশেষ সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর প্রচারণায় পিপল ম্যাগাজিনের সঙ্গে কথা বলছিলেন। এক পর্যায়ে হলিউড অভিনেত্রী বলেন ওঠেন—‘আমি একটি দীর্ঘ, সুস্থ জীবন চাই, ইনশাআল্লাহ। আমি তেমনটাই আশা করি।’

আরবি শব্দগুচ্ছ ‘ইনশাআল্লাহ’র অনুপম ব্যবহার অ্যানকে অনলাইনে বিপুলভাবে সমাদৃত করছে। আরবি বাক্যাংশটির ব্যবহার ব্যাপকভাবে সাড়া ফেলেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দর্শকদের মধ্যে। শব্দটি সাধারণত ভবিষ্যতের জন্য আশা প্রকাশ করতে ব্যবহৃত হয়। সাক্ষাৎকারটির ভিডিও মুহূর্তে টিকটকে ৩ লাখেরও বেশি লাইক পেয়েছে।

হলিউডে দুই দশকেরও বেশি সময় কাটানোর রহস্য খোলামেলাভাবে উপস্থাপন করেন অ্যান হ্যাথাওয়ে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে তার দৃষ্টিভঙ্গি বদলেছে, তাও আলোচনা করেন।

বেশ কয়েকজন টিকটক ব্যবহারকারী বার্ধক্য নিয়ে তার প্রজ্ঞার প্রশংসা করেছেন, তাদের মধ্যে একজন বলেছেন, ‘সাম্প্রতিক সাক্ষাৎকারে তাকে এত সুন্দর আর কখনো দেখিনি। এই অ্যানকে দেখতে খুব ভালো লাগছে।’ আরেকজন ভক্ত লেখেন, ‘মাশাআল্লাহ, বোন আমার।’

২০০১ সালে ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর ‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘বিকামিং জেইন’, ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’ কিংবা ‘লা মিজারেবলস’ দিয়ে দর্শকহৃদয় জয় করেন। ‘লা মিজারেবলস’-এর জন্য জিতেছেন অস্কারও।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

‘ইনশাআল্লাহ’ বলে টিকটকে ঝড় অ্যান হ্যাথাওয়ের

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে